সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবসে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদান গোপালগঞ্জ আড়াইশ বেডে ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টিই নষ্ট; এমপি বাবরের ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বালুভর্তি ট্রাকসহ বেইলি ব্রিজ খালে ।আহত চার; ভোগান্তিতে জেলাবাসী গোপালগঞ্জে কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারী সহ আহত ১০ গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

মুকসুদপুরে অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভষ্মিভূত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ২.৪৫ পিএম
  • ৫৪৯ Time View
172

মুকসুদপুর প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে  ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে রাস্তার পাশের দোকান-ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে টেকেরহাট- গোহালা সড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে শহিদুল আলম মিন্টুর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে।পরে খবর পেয়ে রাজৈর উপজেলার খালিয়া ও তাতীকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় শহিদুল আলম মিন্টুর ভাড়া দেয়া ফার্নিচার ও মুদি দোকানসহ ৫ টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে যায়।রাজৈর উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন জানায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। তবে ক্ষক্ষতির পরিমান এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION