শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ

বঙ্গবন্ধুর সমাধিতে সিজিডিএফ গোলাম ছরওয়ারের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ২.৪৯ পিএম
  • ৬৫১ Time View
378

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা খাতের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।বুধবার (২৯ মার্চ) দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ দিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ।এসময় প্রতিরক্ষা খাতের সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার ডিফেন্স পারচেজ আফরোজা সুলতানা সালেহা, ঢাকা সেনাবাহিনীর আর্থিক উপদেষ্টা (এসএফসি) মোস্তফা কামাল, জেসিজিডিএফ মুহাম্মদ খাদেমুল বাশার, ডেপুটি সিজিডিএফ নাজমুল হাসান, সেনাবাহিনীর এফসি (পে-২) সেলিনা বিনতে সামাদ, এফসি (বিবিধ) শফিকুর রহমান, কুমিল্লার এরিয়া এফসি পলাশ বাগচী প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সিজিডিএফ মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION