বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৬৪ ভূমিহীন পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ৫০৮ Time View
212

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নতুন ঘর পেল ১৬৪ ভূমিহীন পরিবার। বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উপহারের ঘর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটয়ামে ভূমিহীন ১৬৪ পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-মামুনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামের সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন জানান, উপজেলার ১৬৪ ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরের দলিল ও চাবি তুলে দেয়া হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প ২ গ্রহন করেন। এই প্রকল্পের আওতায় টুঙ্গিপাড়া গৃহহীন ও ভূমিহীন ৩১৪ পরিবারকে চিহ্নিত করা হয়। ১ম, ২য় ও ৩য় ধাপে ১৫০ টি ঘর বিতরন করা হয়েছে। এছাড়া শেষ ধাপে ১৬৪ পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে টুঙ্গিপাড়া উপজেলা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION