বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি’তে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২.৫৭ পিএম
  • ৪২৩ Time View
37

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়।

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এবং প্রধান আলোচক ছিলেন ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো: মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

প্রধান আলোচক অধ্যাপক ড. মো: মোবারক হোসেন তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ্ঐতিহাসিক ভাষণ বিশে^র অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণ ছিল রাজনৈতিক দুরদর্শিতাপূর্ণ এবং এর মাধ্যমে তিনি বাংলার সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে লুকায়িত আছে বাঙালির চেতনা ও স্বাধীনতা। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর ভাষণ ও তাঁর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।এর আগে সকাল ৯.১৫টায় ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেন ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে সকাল ১০.৪৫টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় জাতির পিতা ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION