বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর

কাশিয়ানীতে প্রাইভেটকার চাপায় রোলার চালক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ২.৪৫ পিএম
  • ৫৬৪ Time View
322

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার চাপায় বিভূতি ঢালী (৩৫) নামে এক রোলার চালক নিহত হয়েছে।  রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিভূতি ঢালী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত মণীন্দ্রচন্দ্র ঢালির ছেলে।

ওসি খান শরিফুল ইসলাম আরো জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়ক ঠিক করার জন্য রোলার নিয়ে গোপালগঞ্জ শহর থেকে কাশিয়ানী উপজেলার ফুকরা যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখি দ্রুতগামী একটি প্রাইভেটকার রোলারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় এবং রোলার থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে মারাত্মক আহত হন বিভূতি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আহত বিভূতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মারাত্মক আহত প্রাইভেটকারের তিন যাত্রিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION