রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময় গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত ডিজিটাল সেবার পথে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, উদ্বোধন নতুন অফিস টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩১ পিএম
  • ৬১০ Time View
201

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলীর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাফর আলী শিকদারের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক ও অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান, সত্যব্রত দাম চৌধুরী, গৌতম মজুমদার, আব্দুস সালাম, উজ্জ্বল বখত, মনিরুল কবির, আব্দুল আউয়াল, সৈয়দ আলিমুজ্জামান, শামসুদ্দিন তালুকদার, স্বপন কুমার সাহা সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION