বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.১৬ পিএম
  • ৫২৩ Time View
162

কালের খবরঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয়  প্রার্থী  মনোনয়ন দেবেন।
(০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  জাতীয়  সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের এক  বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলীয়  প্রধানকে দেয়া হয়েছে।
বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের  ব্রিফ করেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনাকে দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব এসেছে এবং প্রস্তাবটি  সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সকল প্রকার জল্পনা-কল্পনা  এখন ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করবেন।’
আওয়ামী লীগের প্রর্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেবেন।
সভায়  প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলী  সংসদ সদস্যদের নিজ নিজ  নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে  এবং গত ১৪ বছরে তার সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পরামর্শ দেন।
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে  ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে  বক্তব্য রাখেন।তথ্যসূত্র- বাসস

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION