মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সোনালীস্বপ্ন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১.১১ পিএম
  • ৩৯৬ Time View
31

কালের খবরঃ

গোপালগঞ্জের সোনালীস্বপ্ন একাডেমি স্কুলের   দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার সকালে(৪ ফেব্রুয়ারী)এ প্রতিযোগিতা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

গোপালগঞ্জ জেলা শহরের এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান।এ সময় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, এস.এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র হালদার, বিশিষ্ট ক্রীড়া সহকারী মোঃ নজরুল ইসলাম নান্টু,আব্দুল মান্নান মানী ও বিদ্যালয়ের চেয়ারম্যান মাহাফুজা ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালীস্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল ইসলাম। দিনব্যাপী বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে ৩৪টি ইভেনন্টে  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র বিশ্বাস  জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি ধারাবাহিক বাৎসরিক কার্যক্রম।বিদ্যালয় সৃস্টির পর থেকে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION