রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও সভা প্রচণ্ড গরমে জীবন ঝুঁকিতে: হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক, আগে শরীর কী সংকেত দেয় প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়? কোটালীপাড়ায় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্ষোভ

গোপালগঞ্জে জৈব ছত্রাক নাশক ব্যবহার নিয়ে কৃষক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৫৯ পিএম
  • ৪৮৪ Time View
90

কালেল খবরঃ

গোপালগঞ্জে ডাল ও সবজি ফসলের রোগ দমনে জৈব  ছত্রাকনাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রে জৈব ছত্রাক নাশকের গবেষণাগার উন্নয়ন ফর্মুলেশন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচির আওতায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা  ইনস্টিটিউট (বিনা)  এই কৃষক প্রশিক্ষণের আয়োজন  করে।

প্রশিক্ষণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিনার সিএসও ড. মো. মনজুরুল ইসলাম, কর্মসূচি পরিচালক ড. মাহবুবা কানিজ হাসনা, বিনার  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইব্রাহিম খলিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কৃষক প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। গোপালগঞ্জ জেলার ৫০ জন কৃষক ও কৃষাণী এই প্রশিক্ষণে  অংশ  নেন।

বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম  প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা পরিবেশবান্ধব জৈব ছত্রাকনাশক উদ্ভাবন  করেছি। এটি ব্যবহার বৃদ্ধি করা হলে ফসলের ছত্রাক নির্মূল হবে। সেইসাথে পরিবেশ দূষণও কমে আসবে। নিরাপদ ফসল উৎপাদিত হবে। এই ফসল মানব দেহের জন্য নিরাপদ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION