মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, আহত-২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১২.৪৮ পিএম
  • ৫৩৮ Time View
232

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক তানভীর সিকদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অপর দুই বন্ধু আহত হয়েছেন।শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তানভীর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মাসুদ সিকদারের ছেলে। আহতরা হলেন অপর দুই বন্ধু সেনাবাহিনীর সদস্য মারুফ বিল্লা (২২) ও আরেফিন (২২)।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, নিহত তানভীর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গোপীনাথপুর থেকে ফুকরা যাচ্ছিলেন। এসময় ফুকরা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে তিন আরোহী মারাত্মক আহত হন।

পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেয়ার পথে তানভীর মারা যায়। আহত অপর দুই বন্ধুকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION