শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ঐতিহ্যবাহী বীণাপাণি উচ্চ বিদ্যালয়ের পুনঃমিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৫.৪১ পিএম
  • ৫২৮ Time View
125

কালের খবরঃ

“হৃদয়ে বীণাপাণি”এই শ্লোগানকে বুকে ধারন করে গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বীণাপাণি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শির্ক্ষার্থীদের পুনঃমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৯২ বছর বয়সে এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো প্রাক্তন শিক্ষার্থীরা। দিনটি পালন উপলক্ষে সকাল ১০টায় চার প্রজন্মের প্রায় দেড় হাজার শিক্ষার্থী একত্রিত হয় স্কুল প্রাঙ্গণে। বিপুল সংখ্যক মানুষ বিদ্যালয় চত্বরে একত্রিত হতে পেরে আনন্দ উল্লাস করে খুশীর বর্হির প্রকাশ ঘটান। এক অপরকে জড়িয়ে মোলাকাত করে আনন্দ ভাগাভাগি করেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা  এবং  প্রবাসে অবস্থানকারীরাও হাজির হয়েছিলেন এই পুনঃমিলনী অনুষ্ঠানে।

শুক্রবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠান স্থল গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ করে। সেখানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচী।

বেলা ১২টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত শেষে বীণাপাণি স্কুলের থিমসং পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা সভাপতিত্ব করেন। সভায় প্রাক্তন শিক্ষার্থী খালেদ ফিরোজ জলি, বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বাড়ৈ, প্রাক্তন ছাত্রী রাশেদা খানম রিনা, রেশমা আক্তার হাসি, আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারী সিলভিয়া আক্তার চিনাসহ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়।বক্তরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সহপাঠীদের স্মৃতিচারণ করেন। পরে বিকালে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা। দেশের বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী সংগীত পরিবেশ করে দর্শকদের আনন্দ দেন।

      

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION