মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৬.০৬ পিএম
  • ৫৪২ Time View
236

কালের খবরঃ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মনির শেখ (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার(১৭ জানুয়ারী) ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পিজয়পাশায় এ দূর্ঘটনা ঘটে।কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনির শেখের বাড়ী সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে।হাইওয়ে পুলিশের এটিএসআই শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে মনির শেখ তার শ্যালক নাসিম মোল্লাকে নিয়ে মোটরসাইকেল করে নিজ বাড়ী থেকে শ্বশুরবাড়ী গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।

এসময় মোটর সাইকেলটি বিজয়পাশা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।  পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই মনির শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে   তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION