মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিধি নিষেধ মেনে চলার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১১.৩৩ এএম
  • ৫০৫ Time View
119

হৃদয় সরকার,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সকল দিক বিবেচনা করে নতুন বিধিনিষেধ প্রদান করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোঃ কামরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনাগুলো হলোঃ

১) সন্ধ্যা ০৬:০০ ঘটিকার পরে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে অবস্থান করা যাবে না। একাডেমিক প্রয়োজনে অবস্থান করতে হলে বিভাগীয় সভাপতি/শিক্ষকের অনুমতিক্রমে দায়িত্বরত গার্ডকে অবহিত করে প্রবেশ করতে হবে।২) সন্ধ্যার পরে লেকপাড়, ভিসি বাসভবন, শিক্ষক কোয়ার্টার, কেন্দ্রীয় খেলার মাঠ, মেয়েদের খেলার মাঠ, স্কুল এন্ড কলেজ এলাকায় অবস্থান করা যাবে না।

৩) লেকপাড়, শিক্ষক কোয়ার্টার, কেন্দ্রীয় খেলার মাঠ, মেয়েদের খেলার মাঠ, স্কুল এন্ড কলেজ এলাকায় পিকনিক/চড়ুইভাতি ইত্যাদি অনুষ্ঠান করা যাবে না।

৪) যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইক নিয়ে চলাচল করে তাদের বাইকের গতিসীমা সর্বোচ্চ ২০ কি. মি. এর ভিতর থাকতে হবে।

৫) বিকাল ০৪:০০ টার পরে কোন শিক্ষার্থী বাইক নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে চাইলে তার স্টুডেন্ট আইডি কার্ড সাথে রাখতে হবে এবং দায়িত্বরত গার্ড/ আনসার সদ্যস্যকে অবহিত করে প্রবেশ করতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য সকল শিক্ষার্থীদের নির্দেশনা মেনে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো। নির্দেশ না মানলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION