শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জে সম্মাননা পদক পেলেন পাঁচ গুণী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১.৫২ পিএম
  • ৫২৫ Time View
149

কালের খবরঃ

গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য ৫ গুণীজন কে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় সাড়ে পাঁচটায় শেখ ফজলুল হক মনির স্মৃতি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পাঁচ গুণীজনের হাতে সম্মাননা পদক তুলে দেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা পদক অনুষ্ঠানে, বিশেষ অতিথির বক্তব্য দেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম কবির,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)একেএম হেদায়েতুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি,জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, সম্মাননা প্রাপ্ত নাট্যকার মঈন আহমেদ প্রমুখ।

সভা শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম নাট্য কলায় মঈন আহমেদ, আবৃত্তিতে মাহবুব হাসান বাবর, যন্ত্র সঙ্গীতে আশুতোষ বালা, সংগীতে মীরা বিশ্বাস ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গোপালগঞ্জ থিয়েটারকে নগদ অর্থ, সম্মাননা পদক,সনদ ও উত্তোরীয় পরিয়ে সম্মানিত করেন। পরে শিল্পকলা  একাডেমির শিল্পীরা পরিবেশন করেন সংগীত, নৃত্য ও আবৃত্তি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION