রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা

গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১১.৩১ এএম
  • ৪৭৪ Time View
83

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষ্যে  গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ জানুয়ারী) কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সামনে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটের ডোকোমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয়। সেখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণের ইতিহাস তুলে ধরা হয়। পরে এ বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বঙ্গবন্ধু কলেজের প্রত্যেক বিভাগে পৃথকভাবে  আলোচনা সভা হয়েছে। এই আলোচনা সভার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে জানান দেওয়া হয়েছে। তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে আমরা এটি করেছি। এছাড়া আজ আমরা কুইজ প্রতিযোগিতা করলাম। এটিও করেছি বঙ্গবন্ধুকে নিয়ে। শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর অজানা অধ্যয় সম্পর্কে জেনেছে।

শিক্ষার্থী যোবায়ের আলম বলে, আমরা বঙ্গবন্ধুর অজানা অধ্যায় সম্পর্কে জেনেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বড় হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর  আদর্শের সোনারবাংলা আমরাই গড়ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION