সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৫.২৫ পিএম
  • ৫৯৩ Time View
221

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে   জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এসব কর্মকর্তাগণ । এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা.নাজমুন নাহারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে   সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমূখ বক্তব্য রাখেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION