সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কোটালীপাড়ায় হিন্দু ধর্মের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গীতা বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৩.০৮ পিএম
  • ৫৯৭ Time View
254

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০ জন হিন্দু ধর্মের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গীতা বিতরণ করেছেন সুব্রত বৈরাগী নামে এক কলেজ ছাত্র।সুব্রত বৈরাগী উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের সুনীল চন্দ্র বৈরাগীর ছেলে ও মাদারীপুর জেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ভূগোল বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।সোমবার (২ জানুয়ারী) সুব্রত বৈরাগী উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের হিন্দু ধর্মের ২০ জন শিক্ষার্থীর হাতে ২০টি গীতা তুলে দেন।এ সময় কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস, শিক্ষক হরিদাস মধু, প্রবীর কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

সুব্রত বৈরাগী বলেন, আমি আমার টিউশনির টাকা দিয়ে গত ডিসেম্বর মাসে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০জন হিন্দু শিক্ষার্থীর মাঝে ৫০০টি গীতা বিতরণ করেছি। সর্বশেষ আজ সোমবার (২ জানুয়ারি) কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি গীতা বিতরণ করলাম। আগামীতেও আমি আমার এই কর্মকান্ড চালিয়ে যাব।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION