সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী

গোপালগঞ্জে সমাজসেবা দিবসে প্রতিবন্ধীরা পেলো হুইল চেয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ২.১৬ পিএম
  • ৬৯৪ Time View
180

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, সমাজসেবার শ্রেষ্ঠ কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান, র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারী)সকালে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়ব সমাজসেবায়’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরে উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

অন্যন্যের মধ্যে সাংবাদিক মনোজ কুমার সাহা, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, প্রবেশন অফিসার আল-আমিন মোল্লা, ক্যাপিটেশন প্রাপ্ত মাদ্রাসার শিক্ষক মাও. ওহিদুজ্জামান, ইশারায় ভাষায় বক্তব্য দেন বাক্ প্রতিবন্ধী আনোয়ার হোসেন মিনা, থ্রি-স্টার আর্গানাইজেশনের মোঃ ইলিয়াস হোসেন, শারীরিক প্রতিবন্ধী মোঃ বাবুল গাজী প্রমূখ বক্তব্য রাখেন।

পরে অতিথিরা প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন এবং  ৪জন শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তাদের হাতে  ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION