মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার; প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ জন গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি-ঢাকা রেঞ্জ ডিআইজি ইঁদুর মারা ফাঁদে কাশিয়ানীতে দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু গোপালগঞ্জে ১,১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমথর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৩.৫৯ পিএম
  • ৩৫৬ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার রোডে প্রতিপক্ষের হামলায় আহত হাবিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার পিতার নাম কামরুল মোল্লা। সে গোপালগঞ্জ শহরের বেদগ্রামের বাসিন্দা।

জানাগেছে, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে হাবিব মোল্লাকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে গিয়ে একদল লোক পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। সংকটজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ” বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (০১ জানুয়ারী) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মৃত্যুবরণ করে। নিহত হাবিবের বাবা কামরুল মোল্লা গোপালগঞ্জ শহরের বড়বাজারের ইজারাদার। সে তার বাবার সাথে ইজারাদারের কাজ করতো। নিহত হাবিবের ২টি সন্তান ও স্ত্রী রয়েছে। থানাপাড়া এলাকার কিছু যুবকের সাথে হাবিবের দ্বন্ধ¦ চলে আসছিল বলে জানাগেছে।এই কারনে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয় বলে নিহতের মামা মিজান মোল্লা জানান। তবে এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তিনি তা বলতে পারেননি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কয়েকজনকে অভিযুক্ত করে নিহতের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। সে অভিযোগটি গত শনিবার থানায় রেকর্ড করা হয়েছে। সেটিই এখন হত্যা মামলা হিসাবে পরিগনিত হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION