মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি সারমাত ও সম্পাদক প্রসূন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ১১.৪৯ এএম
  • ৮০০ Time View
189

কালের খবরঃ

এনটিভির মাহবুব হোসেন সারমাতকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রসূন মন্ডলকে সাধারন সম্পাদক করে “গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন”-এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ ডিসেম্বর) রাতে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন বিশিস্ট ব্যবসায়ী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা। সংগঠনের সভাপতি যুমনা টিভির মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি রিপোর্টার্স ফোরামের সভাপতি দৈনিক যায়যায় দিনের এস.এম নজরুল ইসলাম।

পরে যুমনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নাকে প্রধান উপদেষ্টা এবং এনটিভির মাহবুব হোসেন সারমাতকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রসূন মন্ডলকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে বাংলাভিশনের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, এটিএন বাংলা ও এটিএন নিউজের চৌধুরী হাসান মাহমুদ ও একুশে টেলিভিশনের একরামুল কবীর।

যুগ্ম সাধারন সম্পাদক পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভির বাদল সাহা ও বাংলাদেশ টেলিভিশনের টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান।কোষাধ্যক্ষ পদে বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দপ্তর সম্পাদক পদে মুন্সী হুসাইন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস, মাছরাঙ্গা টিভির এম এম সাবেত আহমেদ, মাই টিভির আরিফুল হক আরিফ।

প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ, ক্রীড়া সম্পাদক পদে বাংলা টিভির কোটালীপাড়া প্রতিনিধি মেহেদী হাসনাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, প্রচার সম্পাদক পদে আনন্দ টিভির সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহনা টিভির মাসুদ পারভেজ।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, বিজয় টিভির অছিকুজ্জামান, এশিয়ান টিভির ইমরুল কাদের সবুজ, বিজয় টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান, আনন্দ টিভির কোটালীপাড়া প্রতিনিধি সুমন বালা, এশিয়ান টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মোঃ আজিজুর রহমান, চ্যানেল-এস এর কাজী মাহমুদ ও ফল্গুনী টিভির মনির মোল্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION