মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

মুকসুদপুরে আম্বালার সাংবাদিক ফোরামের সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫.০৪ পিএম
  • ৬৬৫ Time View
248

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আম্বালা ফাউন্ডেশন আইটিএমএফসি প্রকল্পের আয়োজনে আম্বালা ফাউন্ডেশন সাংবাদিক ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ মে ) সকালে মুকসুদপুর সংবাদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আম্বালা ফাউন্ডেশনের সাংবাদিক ফোরামের সদস্য আমার সংবাদ পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি সরদার মজিবুর রহমান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর সংবাদের প্রধান নির্বাহী মেহের মামুন, কালের কন্ঠের প্রতিনিধি পরেশ বিশ্বাস প্রমুখ। সভায় ফাউন্ডেশনের ৩ মাসের সার্বিক কর্মকান্ড তুলে ধরেন কোটালীপাড়া-টুঙ্গীপাড়া উপজেলার প্রোগ্রাম অফিসার রনজিৎ মল্লিক। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আম্বালা ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মালা বোস। সভার শুরুতে প্রকল্প কার্যক্রমের উপর ধারনা সম্বলিত একটি স্থিরচিত্র প্রদর্শন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও আম্বালা ফাউন্ডেশনের কার্যক্রম জুন মাসে শেষ না করে মেয়াদ বাড়ানোর জন্যও সহযোগোতিা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION