বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

কোটালীপাড়ার দরিদ্র মানুষ পেল প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২.৩১ পিএম
  • ৪২১ Time View
38

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র পেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৪ হাজার দরিদ্র মানুষ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর)) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের হাতে ৬হাজার পিচ শীতবস্ত্র তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

এ সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্নাসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর পক্ষ থেকে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ কোটালীপাড়ার দরিদ্র মানুষদের জন্য ৬হাজার পিচ কম্বল দিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, এর আগে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ার দরিদ্র মানুষদের মাঝে ৮হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION