শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রিমিয়ার ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নব্বইয়ের হিন্দি গানে ফিরল সোনালি দিনের স্মৃতি ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আসামী ৪৫৩ জন গোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জুবাইদার

কোটালীপাড়ার দরিদ্র মানুষ পেল প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২.৩১ পিএম
  • ৫৫২ Time View
254

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র পেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৪ হাজার দরিদ্র মানুষ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর)) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের হাতে ৬হাজার পিচ শীতবস্ত্র তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

এ সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্নাসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর পক্ষ থেকে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ কোটালীপাড়ার দরিদ্র মানুষদের জন্য ৬হাজার পিচ কম্বল দিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, এর আগে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ার দরিদ্র মানুষদের মাঝে ৮হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION