বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ

কাশিয়ানীতে বাসের ধাক্কায় ১ ইজিবাইক যাত্রী নিহত, আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ২.২৩ পিএম
  • ৫৮৫ Time View
42

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারীচালিত ইজিবাইক যাত্রী আমানউল্লাহ বিশ্বাস(২২)নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় ইজিবাইকের অপর ৪ যাত্রী আহত হয়েছেন।এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার(২৫ ডিসেম্বর)দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্রাইধোপা এলাকায় দুলাল সাহা স্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত আমানউল্লাহ বিশ্বাস কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল্ বিশ্বাসের ছেলে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম জানিয়েছেন,খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলানা মহাসড়কের কাশিয়ানীর বাথানডাঙ্গাগামী একটি ব্যাটারী চালিত যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমানউল্লাহ নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

এ সময় ইজিবাইকের অপর ৪ যাত্রী আহত হয়েছেন।এরা একই পরিবারের সদস্য। তারা মামা বাড়ি কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে নিজেদের বাড়ি বাথানডাঙ্গা যাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION