মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন

মুকসুদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১২.৩৪ পিএম
  • ৫৪৩ Time View
Exif_JPEG_420
255

মুকসুদপুর প্রতিনিধিঃ

‘প্রগতিশীল প্রযুক্তি, অর্ন্তুভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ডিজিটাল দিবস ২০২২ পালিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ছিরু মিয়া, সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান লেবু প্রমুখ। অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION