সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোটালীপাড়ায় বিরোধীয় জায়গায় ঘর নির্মাণের চেষ্টা বাঁধা দেওয়ায় মারধর, আহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১.০০ পিএম
  • ৪৮৪ Time View
137

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ ভাবে ঘর নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। বাঁধা  দেয়ায় প্রতিপক্ষের ৫জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) উপজেলার কলাবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ধরণের সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী।

জানাগেছে, নলুয়া গ্রামের মৃত হারাধন হালদারের ছেলে নরেন হালদারের (৭০) সাথে একই গ্রামের অবিনাশ হালদারের ছেলে অখিল হালদারের (৫০) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ঘটনার দিন সকালে অখিল হালদারের লোকজন বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করতে যায়। এ সময় নরেন হালদারের লোকজন বাঁধা দিতে গেলে অখিল হালদারের লোকজন ৫জনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত পঞ্চানন হালদার (৬০) ও শৈবালীনি হালদার (৪৫) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নরেন হালদার বলেন, অখিল হালদার লোকজন নিয়ে যে জায়গাটিতে ঘর নির্মাণ করার চেষ্টা করেছিল,সে জায়গাটি আমাদের । এই জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। তার পরেও অখিল হালদার জোর করে ঘর নির্মাণের চেষ্টা করে। আমরা বাঁধা দিতে গেলে আমাদেরকে পিটিয়ে আহত করেছে।

এ বিষয়ে জানার জন্য অখিল হালদারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই অসিত হালদার বলেন, আমাদের জায়গায় আমরা ঘর তুলতে গেলে নরেন হালদারের লোকজন আমাদেরকে বাঁধা দিয়।

নাম প্রকাশ না করা শর্তে নলুয়া গ্রামের এক ব্যক্তি বলেন, এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION