বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান

ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান-শেখ সেলিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৫.১০ পিএম
  • ৪৩৫ Time View
43

কালের খবরঃ

দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা যাতে সফলকাম হতে না পারে তার জন্য দলের নেতা-কর্মীদেরকে সজাগ থাকার আহবান জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা তাঁকে হত্যার আগে বিভিন্নভাবে কাছে আসার চেষ্টা করেছিল। ঘনিষ্ট হবার চেষ্টা করেছে। অথচ তারাই এক সময়ে জাতির পিতাকে স্বপরিবারে তারাই হত্যা করেছিল।

তিনি বুধবার(৩০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কের মুক্ত মঞ্চে আয়োজিত গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও সদর পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দান কালে এ কথা বলেন।

সদর ‍উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস,এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসমত আলী সিকদার চুন্নু প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক সম্মেলনের উদ্বোধন করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ সেলিম এমপি বলেছেন, বিএনপি কোন দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে আর যদি শেখ হাসিনা এবং ত্যাগী নেতারা জীবিত থাকে তাহলে বাংলাদেশেকে সারা জীবন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরিচালিত করবে। দরকার হলে পাকিস্তান প্রেমিদের বাক্সে ভরে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে। বাংলাদেশে বসে পাকিস্তানে কথা চিন্তা করবেন আর পাকিস্তানে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরবেন এটা করতে দেয়া হবে না। তিনি আওয়ামী লীগ নেতার্মিদেরকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

নেতার্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শেখ সেলিম আরো বলেন, বঙ্গবন্ধু ও তার আদর্শকে যদি ভালবাসেন তাহলে ভোগের নয় ত্যাগের রাজনীতি করবেন। নিজেদের মধ্যে গোলমাল করবেন না। যারা গোলমাল করবে তাদের আওয়ামী লীগে স্থান হবে না। বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী ও জঙ্গী এদের কোন আত্মীয় স্বজনদের আশ্রয় দেয়া যাবে না।এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সম্মেলন স্থলে হাজির হন নেতার্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সম্মেলন স্থল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION