মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৪.০১ পিএম
  • ৪৯৮ Time View
92

কালের খবরঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।শনিবার (২৬ নভেম্বর)সকাল সাড়ে দশটায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন।এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহাবুবুল আলম জোয়ার্দ্দার, ট্রেজার প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন , শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম  পিতার সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কল্যাণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে জ্যোতি ছড়াচ্ছে। তাঁর স্বপ্নের সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION