শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর মুকসুদপুর-কাশিয়ানীর জনগণের আশার প্রতিফলন ঘটাতে চাই- এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়ায় রাতের আধারে ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। প্রাণ গেল ১জনের। আহত-১০ গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি । দুই আসামী গ্রেফতার

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধণা এবং প্রাক্তন চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৩.০১ পিএম
  • ৪৬৭ Time View
35

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধণা এবং প্রাক্তন চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৩ নভেম্বর) সকালে জেলা পরিষদ হল রুমে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রথমে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক,নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমানকে তাঁর চেয়ারে বসিয়ে দায়িত্বভার অর্পণ করেন।পরে নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানান।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, সাবেক জেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর।

এর আগে ২জন সংরক্ষিত নারী সদস্য ও ৫জন পুরুষ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদের বিভিন্ন স্তরের অফিস কর্মচারীরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION