বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

গোপালগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৪.৪৩ পিএম
  • ৫৭২ Time View
167

কালের খবরঃ

গোপালগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ ঘুরে মেলা প্রাঙ্গনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন। এ সময় এসিল্যান্ড মোঃ মামুন খান, উপজেলা প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ ১৫ প্রতিষ্ঠানে ১৫টি স্টল বসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। প্রতিটি স্টলেই বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শণ করেন শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION