বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

প্রধানমন্ত্রীর চাচীর মৃত্যুবার্ষিকীতে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫.১২ পিএম
  • ৬৫২ Time View
429

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপির মা শেখ রিজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর)  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামের অনাথ আশ্রম ও বিভিন্ন এলাকার ২শতাধিক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION