শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৬.০১ পিএম
  • ৬৫১ Time View
199

কালের খবরঃ

গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে লো-ভিশন বিভাগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কমিউিনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ওই বিভাগের উদ্বোধন করেন । এটি দেশের ২য় লো-ভিশন বিভাগ।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা.দীপক কুমার নাগ,  জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের লো-ভিশন বিভাগের প্রধান অধ্যাপক ডা.নাজনীন বেগম, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম আনওয়ারুল  রউফ সহ অনেকে বক্তব্য রাখেন।

পরে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী কেক কেটে লো-ভিশন বিভাগের শুভ সূচনা করেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পর গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে লো-ভিশন বিভাগের কার্যক্রম শুরু হলো। ফলে এখান থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠি বিনামূল্যে লো-ভিশন চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION