শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গোপালগঞ্জে ৫৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো ছাতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ২.৫১ পিএম
  • ৪৮১ Time View
79

কালের খবরঃ

গোপালগঞ্জের ছয় প্রাথমিক বিদ্যালয়ের ৫৭৮ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসিবে ছাত্র-ছাত্রীদের হাতে এসব ছাতা তুলে দেন। রবিবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলার সিবি-ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই এলাকার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।

এলজিএসপি এবং এডিপির অর্থায়নে গোবরা ইউনিয়নের সিবি ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ ফজলুল হক মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী মোজাফফর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গিরিশ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।

গোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুর রহমান টুটুল এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসিন উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ এবং এলজিএসপি‘র ডিএলএফ ওয়াহিদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION