বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

টুঙ্গিপাড়ার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতার বাড়ীতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬.০৮ পিএম
  • ৪৭১ Time View
136

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেন সরদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর)  ভোর রাত ৪ টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়ালইকোপা প্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে গণপিচুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

আককৃতরা হলো, খুলনার জেলার বটিয়াঘাটা উপজেলার আওয়ারা গ্রামের মহসিন শেখের ছেলে নাজমুল,  (২৯), বাগেরহাটের তারাইখালী গ্রামের নাসির (২৮) ও  তার আপন ভাই সোহেল (২৭)।

মো. ইলিয়াস হোসেন বলেন, ভোর রাত ৪টার দিকে ১০/১২ সদস্যের একদল ডাকাত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার বিল্ডিং এর দ্বিতীয় তলার বেলকনির কংক্রিট গ্রিল দিয়ে  রুমে প্রবেশ করে। রুমে ঢুকে তারা প্রথমেই গামছা দিয়ে আমার হাত বেধে ফেলে। পরে আলমারির চাবি নিয়ে আনুমানিক ২৫/৩০ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময়  শোরগোল পেয়ে স্থানীয়রা প্রথমে এক ডাকাতকে ধরে ফেলে। এরপর বিভিন্ন জায়গা থেকে আরো দুই ডাকাতকে স্থানীয়রা ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরো জানান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুঙ্গিপাড়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি হওয়া আড়াই লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION