মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি

মুকসুদপুরে ৩২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ২.০২ পিএম
  • ৪৮১ Time View
167

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে প্রায় সাতশ” বছর আগের পাল শাসন আমলের কষ্টি পাথরের ৩২ কেজি ওজনের একটি বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়েছে। এসময় তিন জনকে আটক করেছে  র‌্যাব- ৮ এর একটি  দল।

বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) রাতে আটককৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। ওইদিন বিকালে উপজেলার শাশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে মুর্তি বেচাবিক্রির সাথে জড়িত তিনজনকে আটক করে তাদের নামে মামলা দায়ের করে মুকসুদপুর থানায়সোপর্দ করা হয়।

গেপ্তারকৃতরা হলো-মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫৭), একই গ্রামের আমীর আলী মুন্সীর ছেলে টুকু মুন্সি (৩৫) ও পাবনা জেলার আমিনপুর উপজেলার নারায়ণপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে রমজান মোল্লা(২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম৷ তিনি সংবাদ কর্মিদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামে প্রায় ছয় মাস ধরে একটি বাড়িতে পাল শাসন আমলের প্রায় ৭শ” বছর আগেকার ৩২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি ব্যবসা ও চোরাচালানের উদ্দেশ্যে রেখেছে একদল লোক। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মুর্তি ও নগদ টাকাসহ তিন জনকে আটক করি। এসময় স্থানীয় এক স্বর্নকার মুর্তিটিকে কষ্টি পাথরের মুর্তি বলে নিশ্চিত করেছে। মুর্তিটির উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩২ কেজি। তবে মুর্তিটির আনুমানিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। পরে রাতে  উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তাকৃত ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় মামলা এবং গ্রেপ্তারকৃতদের  থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয়েছে।

এ ব্যপারে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া বলেন র‌্যাব-৮ গ্রেপ্তারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে। পরে শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION