শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল

ট্রান্সপোর্টের ছিনতাইকৃত মালামাল মুকসুদপুর থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫.০২ পিএম
  • ৫৯৭ Time View
197

মুকসুদপুর প্রতিনিধিঃ

বাগদাদ ট্রান্সপোর্ট এর একটি গাড়ীর ছিনতাইকৃত মালামাল গোপালগঞ্জের মুকসুদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।মাদারীপুরের শিবচর থানার উপ-পরিদর্শ আনিসুর রহমান জানান, ঢাকা থেকে গ্রাহকদের প্রায় ৩০লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বাগদাদ ট্রান্সপোর্ট-এর একটি গাড়ী মাদারীপুর যাচ্ছিল। গাড়ীটি শিবচর এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়িটি ছিনতাই করে নিয়ন্ত্রণ নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার পুলিশের সহযোগিতায় শিবচর থানার একদল পুলিশ মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের ছাকাত শেখের ছেলে সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ীর তিনটি ঘর থেকে ছিনতাইকৃত বিপুল পরিমান মালামাল উদ্ধার করে। এঘটনার সবুজ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মালামাল শিবচর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION