বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, হেলপাড় নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ২.০৭ পিএম
  • ৫৪১ Time View
228

কালের খবরঃ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়ক দূর্ঘটনায়  মোঃ রাসেল হাওলাদার (২৮) নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ  সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোঃ রাসেল হাওলাদার খুলনার জেলার রুপসা থানার দক্ষিণ বাগমারা এলাকার মকবুল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা  খুলনাগামী  একটি ট্রাক  দ্রুত  গতিতে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগায়। এতে ট্রাকের হেলপার মোঃ রাসেল হাওলাদার মারাত্মক আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, দুর্ঘটনার পর ড্রাইভার ট্রাক রেখে পালিয়ে গেছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ট্রাক শ্রমিক মোঃ রাসেল হাওলাদারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION