সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ

ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।বিদায়ী হাইকমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.৩৮ পিএম
  • ৬০৬ Time View
240

কালের খবরঃ

ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির পাশে নেই।’

বিক্রম কুমার দোরাইস্বামী (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

বিদায় হাইকমিশনার বলেন, আজকে বাংলাদেশে আমার শেষ দিন। আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই।

তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রই বাংলাদেশের সুষম উন্নয়ন। আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।

এর আগে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।তথ্যসূত্র-বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION