শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১.৪১ এএম
  • ২২ Time View
32

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফ মাতুব্বর (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঁচবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আট করা হয়। পরে আজ শনিবার সকালে উদ্ধার করা মালামালসহ তাকে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

এসআরবি-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আটকৃত আশরাফ মাতুব্বরের বসতবাড়ির দক্ষিণ পাশে পানির ট্যাংকের কাছে কাঠের লাকড়ির স্তূপের নিচ থেকে তার দেখানো মতে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে এসআরবি ভাটিয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার অর্ণিবান দাস জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য জব্দের পর ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুকসুদপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরর পর তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদক ব্যবসায়ীকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION