সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা উদ্যাপন কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত ১০০ ফিট সড়কের ৯০ ফিটই দখলে, দেখার কি কেউ নেই? বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে স্থায়ী জায়গা করে নিচ্ছে এবিজি স্পোর্টস সিটি গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু অসহায় মানুষের পাশে জেডআরএফের ২৭ বছরের মানবিক উদ্যোগ গোপালগঞ্জে ১২৮৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গোপালগঞ্জে নবপত্রিকা স্নানে শুরু মহাসপ্তমীর পূজা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন এক ব্যক্তি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যেতে পারে ১০০ নারীর জীবন

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহা অষ্টমী পূজা উদ্যাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১.৩৬ পিএম
  • ১৭ Time View
26

কালের খবর ডেক্সঃ

শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্য আর ভক্তদের প্রার্থনায় উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে উদ্‌যাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা মহা অষ্টমী পূজা।আজ সোমবার (১৯ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় মহা অষ্টমীর পূজার আনুষ্ঠানিকতা। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ষোড়শ উপচারে দেবী দুর্গার পূজা-অর্চনা করা হয়। এ সময় দেবীর দর্শন ও পূজায় অংশ নিতে মণ্ডপগুলোতে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তরা।

মহা অষ্টমীর অন্যতম আকর্ষণ অঞ্জলি নিবেদন। পূজার একপর্যায়ে ভক্তরা ফুল ও বেলপাতা হাতে দেবীর চরণে অঞ্জলি দেন। এ সময় অপশক্তির বিনাশ, বিশ্বশান্তি, সুখ-সমৃদ্ধি ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। ভক্তি, শ্রদ্ধা আর ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

এদিকে, মহা অষ্টমীর অঞ্জলি শেষে জেলার ১ হাজার ২৮৮টি পূজামণ্ডপে নির্ধারিত তিথি ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত এ বিশেষ পূজাকে ঘিরেও মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION