রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ

বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫.১৮ পিএম
  • ৯ Time View
12

কোটালীপাড়া প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, আপনারা জানেন, গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

তিনি বলেন, শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল, খাতায় শিক্ষার্থীরা কিছু না লিখলেও যেন তাদের পাস করিয়ে দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার (১০ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পঞ্চম শ্রেণির ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আরও বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আগামীতে সারা দেশে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করার পাশাপাশি শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের বাইরেও আমি ব্যক্তিগত উদ্যোগে কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরামর্শ নিয়ে সব সমস্যার সমাধানের চেষ্টা করব।

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION