বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের রামপালে কয়লা আমদানির দরপত্রে অনিয়মের অভিযোগ, উঠেছে পক্ষপাতিত্বের প্রশ্ন জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ ঘিরে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতা মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২.৫৭ পিএম
  • ২ Time View
4

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধারে গিয়ে দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস। তাদের মধ্যে ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামল কুমার বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে মৎস্য কর্মকর্তার নির্দেশে ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধারে চার গ্রাম পুলিশ ও একজন দফাদার যান। এ সময় তারা প্রায় ৩০ থেকে ৪০টি জাল উদ্ধার করেন।

অভিযোগ রয়েছে, জাল উদ্ধারের পর একটি নৌকায় করে তিন-চারজন ব্যক্তি ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশদের কাছে জানতে চান, ‘তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে?’ এ সময় তারা গ্রাম পুলিশদের মারধর করেন। এতে ইউসুফ শেখ ও শ্যামল কুমার বিশ্বাস আহত হন।

আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, ‘উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের নির্দেশে বড় ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধারে যাই। ৩০ থেকে ৪০টি জাল উদ্ধারের পর কয়েকজন লোক নৌকায় করে এসে আমাদের মারধর শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘তারা বলেন, “তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে?” এরপর তারা আমাদের মারধর করেন।’

প্রত্যক্ষদর্শী দফাদার অনন্ত বৈদ্য বলেন, ‘তারা মারধর করে চলে যাওয়ার পর আহত দুই গ্রাম পুলিশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শ্যামল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘দুই গ্রাম পুলিশকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আহত গ্রাম পুলিশদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের অভিযান চালানোর নজির রয়েছে। গত ১৯ আগস্ট ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিলে অভিযান চালিয়ে ৪৫টি চায়না দুয়ারি জাল উদ্ধারের তথ্য প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION