বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের রামপালে কয়লা আমদানির দরপত্রে অনিয়মের অভিযোগ, উঠেছে পক্ষপাতিত্বের প্রশ্ন জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ ঘিরে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতা মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১ নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে অনিয়মে ব্যবস্থা কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই, ৫ ছাগলের মৃত্যু কাশিয়ানী রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২.০৯ এএম
  • ১১ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 106.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
18

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মওলা ও গোরা গ্রুপের মধ্যে  আধিপত্য ও বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। আজ মঙ্গলবার রাতে ছোটদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

গ্রুপ প্রধান গোরা খার দাবি, অ্যাডভোকেট মওলা গ্রুপের লোকজন প্রথমে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের পক্ষের ১৩ জন আহত হয়। অন্যদিকে অ্যাভোকেট মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মওলা গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION