সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

গোপালগঞ্জে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২.৫৩ পিএম
  • ১৪ Time View
18

কালের খবর ডেস্ক:
গোপালগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গ্রেপ্তাররা হলেন,গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় এলাকার শিপুল শেখ (৫২) এবং মানিকদহ এলাকার মিন্টু শিকদার (৪৬)।গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে শিপুল শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

অপরদিকে, একই দিন সদর উপজেলার মানিকদহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিন্টু শিকদারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। গত ১৯ আগস্ট দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশের দাবি, মিন্টু শিকদারের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION