শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬.২৭ পিএম
  • ৮ Time View
10

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী। বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের মাটিতে কারো পক্ষেই ধর্মীয় বিভাজন সৃষ্টির সুযোগ নেই। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের সকল মানুষ সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমিও আমার জীবনের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো।

আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির কমিটি আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, সনাতন ধর্মানুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুষ্টের দমন ও সৃষ্টির পালনে শ্রীকৃষ্ণ এ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা প্রতি বছর শ্রীকৃষ্ণের এই জন্মদিন জন্মাষ্টমী পালন করে থাকি।

উপস্থিত সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে এস এম জিলানী বলেন, আমি নির্বাচনের আগে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, নির্বাচিত হতে পারলে আমি আপনাদের সেবায় কাজ করবো। আমি পবিত্র সংসদে গিয়ে আপনাদের কথা বলবো। আমি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। পবিত্র সংসদে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি। খুব শীঘ্রই আমি এই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করবো। আমাকে আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন নির্বাচনের আগে আপনাদেরকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION