রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বিচারে কমিশন গঠনের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৪.৪১ পিএম
  • ৭২৫ Time View
369

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের বিচারে কমিশন গঠনের দাবি জানিয়েছে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।  বুধবার (৩১ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।  এর আগে বঙ্গবন্ধুর  সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি,  ঢাকার সভাপতি  মুজিবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক দীপক দেবের নেতৃত্বে অন্যান্যের মধ্যে বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মারিয়া সালাম, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ইসহাক আসিফ,  নির্বাহী কমিটির সদস্য রিয়াজ উদ্দীন, মাহমুদুন্নবী চঞ্চল উপস্থিত ছিলেন।   শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION