বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬, ৫.৫৫ পিএম
  • ৩ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে চারটি ইট ভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।আজ বুধবার(০৬ মে) বিকালে সদর উপজেলার ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায়  ও ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী এ জরিমানা করেন।এ অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকসে অভিযান চালানো হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে সোহাগ ব্রিকসকে ৪ লাখ, রাজ ব্রিকসকে ৩ লাখ, স্টার ব্রিকসকে ৪ লাখ ও শিয়ার ব্রিকসকে ৫ লাখসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জরিমানাকৃত ইটভাটা গুলোর চুল্লী ভেঙ্গে ফেলা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ৪টি মামলা দায়ের করা হয়। পরে জরিমানা ১৬ লক্ষ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION