শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ১০৯ Time View
140

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে সাজিদুল মোল্লা (১৮) নামে মোটরসাইকেল চালক নিহত এবং অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ আড়্ইাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সাজিদুল মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। অপর আহত দুই বন্ধু একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্যা (২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০)।
আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার এস.আই শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাজিদুল তার আরো দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে জিক-জ্যাক স্টাইলে চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু আহত হয়। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION