মুকসুদপুরে আইফোন ও টাকা ছিনিয়ে নিয়ে কলেজ ছাত্র বন্ধু সিয়াম মিয়া (১৮) হত্যা করা হয়
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে সিয়াম মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তারই ৪ সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ২ দিন পর গত সোমবার রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে মরদেহ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ মার্চ থেকে কলেজ ছাত্র সিয়াম নিখোঁজ ছিলেন। গত সোমবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার মধ্যে সিয়ামের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে সিয়ামের কাছে একটি আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগাড় করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার সহপাঠীরা। সেই পরিকল্পনা অনুযায়ী, গত শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যা করে একটি পুকুরে কচুরীপানার নিচে মরদেহ গুম করে রাখে ৪ সহপাঠী।
এ ঘটনায় ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার (১৮) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজ (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২ জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহত সিয়াম মুকসুদপুর কলেজের একাদশ ২য় বর্ষের ছাত্র এবং লিখন মিয়ার ছেলে।#
Design & Developed By: JM IT SOLUTION