সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। প্রাণ গেল ১জনের। আহত-১০ গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি । দুই আসামী গ্রেফতার গোপালগঞ্জে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সুবিধা করতে পারবে না- এম পি ডাঃ কে এম বাবর গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কোটালীপাড়ায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন এক যুবক মুকসুদপুরে চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা বিতরণ করল ইফতার সামগ্রী গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় নারী নিহত ভাষা শহীদদের প্রতি মাদারীপুরে সনাক ও টিআইবি’র শ্রদ্ধাঞ্জলি

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। প্রাণ গেল ১জনের। আহত-১০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.০১ পিএম
  • ২৯ Time View
40

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেন মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নূর ইসলাম আহত হন। এ ঘটনার জেরে নূর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হন। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), স্ত্রী রূপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরপক্ষের নূর ইসলাম (৩৩)কে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের মুকসুদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION